প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধি
রাজধানীর বনানীতে জোরপূর্বক বাড়ি দখল করে বনানী থানার ওসি খালেদ মনসুর ও উক্ত থানার এস আই রায়হান এর সহযোগিতায় বাড়ির মালিক কে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে।
সম্প্রতি রাজধানীর বনানী এলাকার ই-ব্লকের ১৩ নং রোডের ৫০ নম্বর বাসার নিচতলায় "টার্কিস রেস্টুরেন্ট" নামক একটি প্রতিষ্ঠান নিয়ে বাড়ীর মালিক ও রেস্টুরেন্ট মালিকের বিবাদকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ।
অভিযোগ উঠেছে রেস্টুরেন্টের মালিক সৈয়দ এহসানুল হক বাড়ীর মালিকের সাথে চুক্তিনামা অনুযায়ী ১৪ মাস আগে রেস্টুরেন্টে থাকার বৈধতা শেষ হলেও এখনো রেস্টুরেন্ট ছেড়ে যাচ্ছেনা। অভিযোগটি করেছেন ঐ বাড়ির মালিক মাহমুদ আলী। রেস্টুরেন্ট টি নিয়ে বাড়ীর মালিক ও রেস্টুরেন্ট মালিকের মধ্যে দীর্ঘদিন, রেস্টুরেন্ট ছাড়া - না ছাড়া নিয়ে ঝামেলা চলছে। পরবর্তীতে বনানী থানার ওসি খালেদ মনসুরের হস্তক্ষেপে বাড়ীর মালিক ও রেস্টুরেন্ট মালিকের মধ্যে ২ মাস সময় বেঁধে দেয়া হয় তবে বাড়ীর মালিকের অভিযোগ ওসি খালেদ ও এসআই রায়হান রেস্টুরেন্ট মালিক এহসানুল হকের পক্ষপাতিত্ব করছে এবং বাড়ীর মালিককে হুমকি-ধামকি দিচ্ছে।
এই ঘটনায় বাড়ীর মালিক মাহমুদ আলী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রেস্টুরেন্ট মালিক এহসানুল হক আমাদেরকে জানায়, ওসি খালেদ সাহেব আমাদেরকে ৩ মাস সময় বেঁধে দিয়েছেন। আমি ৩ মাস পর বাসা ছেড়ে যাবো।
এ ব্যাপারে বনানী থানার ওসি খালেদ মনসুর আমাদেরকে জানান, বাড়ীর মালিককে হুমকি দেয়ার কোন প্রশ্নই আসেনা। আমরা বিষয়টাকে মিমাংসার চেষ্টা করছি এবং রেস্টুরেন্ট মালিককে ২ মাস সময় দিয়েছি। ২ মাস পর রেস্টুরেন্ট মালিককে বাসাটি ছেড়ে যেতে হবে।
অপরদিকে অভিযুক্ত বনানী থানার এস আই রায়হান হুমকি দেয়ার অভিযোগটি অস্বীকার করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর বাড়ীর মালিকের দায়েরকৃত অভিযোগটি মিথ্যা। তার সাথে এইরকম কোন অসদাচরণ আমরা করিনি।
বাড়ীর মালিক মাহমুদ আমাদেরকে আরো জানান, গত কয়েকমাসের বাড়ী ভাড়া আমাকে দেয়া হয়নি উল্টো আমার বাড়ী দখল করে থানার পুলিশের সহযোগীতায় আমার সাথে খারাপ ব্যবহার করছেন রেস্টুরেন্ট মালিক এহসানুল হক।
মন্তব্য করুন