প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি ফজলুর রহমান সাঈদের মতবিনিময়

মোঃ নূর ই আলম হোসেন
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট এক আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সম্মানিত আমির ফজলুর রহমান সাইদ (এমপি) সদর উপজেলা মিলনায়তনে দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা তুলে ধরেন কর্মকর্তাগণ।
প্রধান অতিথি ফজলুর রহমান সাইদ ধৈর্য সহকারে কর্মকর্তাদের কথা শোনেন এবং তা অগ্রাধিকার ভিত্তিতে নিরসনের জন্য পরামর্শ দেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান কার্যক্রমের অগ্রগতি এবং জনসেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, পিআইও, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মাধ্যমিক ও উচচ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন