প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ
তাহের তারেক
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সংগঠনের ঢাকা জেলা কমিটি গঠনের লক্ষ্যে গত ০৪-০৪-২০২৬ইং শনিবার বেলা ১১.০০ ঘটিকার সময় ঢাকার শ্যামলীস্থিত শ্যামলী স্কোয়ার ভবনের ৭মতলার ক্যাফেটরিয়ায় এক জরুরি সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে সার্বিক আলাপ আলোচনার মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদে ঢাকা জেলা কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ এমদাদ হোসেন , প্রশাসনিক কর্মকর্তা ,শাক্তা ইউপি, কেরাণীগঞ্জ উপজেলা , সহ-সভাপতি-(১) মোহাম্মদ মোহাম্মদ আলী , প্রশাসনিক কর্মকর্তা ,নয়াবড়ি ইউপি, দোহার উপজেলা , সহ-সভাপতি -(২) মোঃ দলিল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা, গালিমপুর ইউপি, নবারগঞ্জ উপজেলা, সহ-সভাপতি-(৩) মোঃ চাঁন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা, আমির বাজার ইউপি, সাভার উপজেলা।
ও সাধারণ সম্পাদক মীর আব্দুল বারেক, প্রশাসনিক কর্মকর্তা, পাথালিয়া ইউপি, সাভার উপজেলা, সহ-সাধারণ সম্পাদক-(১) মোঃ আব্দুল হালিম, প্রশাসনিক কর্মকর্তা , আশুলিয়া ইউপি, সাভার উপজেলা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ করিম, প্রশাসনিক কর্মকর্তা, বনগাঁও ইউপি, সাভার উপজেলা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল হালিম, প্রশাসনিক কর্মকর্তা, ধামরাই সদর ইউপি, ধামরাই উপজেলা, অর্থ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, তারানগর ইউপি, কেরানীগঞ্জ উপজেলা।
সহ- অর্থ সম্পাদক মোঃ বশির আহমেদ , প্রশাসনিক কর্মকর্তা, আগলা ইউপি, নবাবগঞ্জ উপজেলা,দপ্তর সম্পাদক মোঃ আব্দুল গনি, প্রশাসনিক কর্মকর্তা, জিনজিরা ইউপি, কেরানীগঞ্জ উপজেলা, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, রাইপাড়া ইউপি , দোহার উপজেলা, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলম, প্রশাসনিক কর্মকর্তা , বারুয়াখালী ইউপি, নবাবগঞ্জ, উপজেলা।
সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ বাবুল মিয়া, প্রশাসনিক কর্মকর্তা , শিকারীপাড়া ইউপি, নবাবগঞ্জ, উপজেলা , মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ ফারজানা, প্রশাসনিক কর্ম কর্তা , নারিশা ইউপি, দোহার উপজেলা, ঢাকা। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সংযোজন এবং বিয়োজন করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়।
কমিটির সভাপতি মোঃ এমদাদ হোসেন বলেন।এ কমিটির মাধ্যমে ইউনিয়ন পরিষদে কর্মরত সকল প্রশাসনিক কর্মকর্তা গণের একতাবদ্ধ এবং বাহুবাল শক্তিতে রূপান্তরিত হবে। আমরা আগামী দিনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে চলার প্রতিজ্ঞাবদ্ধ থাকবো।
মন্তব্য করুন