প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৪১ পিএম

অনলাইন সংস্করণ

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী নেতা আসলাম আলী

বিজনেস ফাইল ডেস্ক
মিথ্যা বয়ান প্রতিষ্ঠিত করতে একটি টিভি চ্যানেলে আমাকে এবং আমার সহকর্মীদের নিয়ে যা বলা হয়েছে এটা ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। এই ধরনের অসংলগ্ন মিথ্যা বয়ান ব্যবসায়ী সমাজ মেনে নেবে না। কিছু চক্র নিজের স্বার্থ হাসিলে এ ধরনের কর্মকাণ্ড করতে পারে বলে আমার বিশ্বাস। আমরা যারা ট্রেড অর্গানাইজেশন করি তাদের মনে রাখতে হবে ইদানিং কিছু ব্যবসায়ী নামের দুষ্টচক্র আমাদের পেছনে লেগেছে এদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের এগুতে হবে। এ পথে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ ।সবার সুস্বাস্থ্য কামনা করছি । খোদা হাফেজ।

মোঃ আসলাম আলী
জীবী সদস্য, এফবিসিসিআই

মন্তব্য করুন