ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৪, ১২:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

কাঁঠালিয়ায় বাস চাপায় ব্যবসায়ী নিহত

ছবি সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাস চাপায় এক হোটেল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ  সোমবার (১৫ এপ্রিল) ভোর রাতে ভান্ডারিয়া-কাঁঠালিয়া-বামনা-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের বান্ধাঘাটা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আবু তালুকদার (৫০) তিনি উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামের মৃত্যু ইসমাইল হোসেন তালুকদারের ছেলে এবং স্থানীয় বান্ধাঘাটা বাজারের হোটেল ব্যবসায়ী ছিল। 

স্থানীয় মাওলানা জালাল আহম্মেদ জানান, ফজরের নামাজ পড়াতে তালুকদার বাড়ী জামে মসজিদে যাবার সময় রাস্তায় পরে থাকতে দেখেন আবু তালুকদারকে। 

স্থানীয় ইউপি মেম্বার মো.সেলিম তালুকদার জানান, আবু তালুকদার সোমবার ভোরে স্থানীয় বান্ধাঘাটা বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। মাওলানা জালাল আহম্মেদের বাড়ীর সামনে পৌছালে পিছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা রাস্তা আটকে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে। এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, বাস চাপায় এক ব্যবসায়ী মারা গেছেন। ঘাতক বাস আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে। 

 

মন্তব্য করুন