প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
মো. ফারুক
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় (১ম সংশোধিত)-এর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সমস্যা চিহ্নিতকরণ এবং কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ রোববার (১৯ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদ হলরুমে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় (১ম সংশোধিত) বিআরডিবি'র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) একেএম তারেক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মুহাম্মদ ইকবাল হুসাইন (যুগ্মসচিব) ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক-পজীপ-৩ পর্যায় (১ম সংশোধিত) মো. আলাউদ্দিন সরকার।
সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকল্পের আওতায় স্থানীয় সুবিধাভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিআরডিবি'র ডিজি এ কে এম তারেক প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিত করে আয়বর্ধক প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, আগামীদিনের কাজের পরিধি এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ইতোমধ্যে প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে বিআরডিবি’র কর্মকর্তারা মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার করেছেন এবং কার্যক্রম চলমান আছে।
জানা যায়, গ্রামের বিত্তহীন পুরুষ ও মহিলা সমবায় সমিতির মাধ্যমে প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ গ্রহণ এবং বিদেশ ফেরত কর্মহীন শ্রমিকদের কর্মমুখী প্রশিক্ষণ ও পুনর্বাসন এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
মন্তব্য করুন