প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১২:০৫ এ এম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল ডেস্ক
শনিবার (১৮ এপ্রিল) দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত সাংবাদিকরা অংশ নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং বর্ষসেরা সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
গাজীপুর ভবানীপুরের গ্রীনটেক রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ড. মোঃ আশরাফুর রহমান।
এছাড়াও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও লেখক তাজবীর সজীব, পিআইবির শরিফুল ইসলাম শাকিলসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা উপজেলা সেরা সংবাদ দাতা ও সেরা বিজ্ঞাপনদাতাদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।
মন্তব্য করুন