প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০১:৩১ এ এম

অনলাইন সংস্করণ

বিজয়ীদের মধ্যে কে কত ভোট পেলেন

রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক

মো. ফারুক
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৬-২৮ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৯ ভোট বেশি পেয়ে সভাপতি পদে ড. আলী আফজাল (২৩২ ভোট) ও ২ ভোট বেশী পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুর রাজ্জাক (২১৬ ভোট) নির্বাচিত হয়েছেন।
এছাড়া ভাইস প্রেসিডেন্ট-১ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আক্তার বিশ্বাস (২৫০ ভোট), ভাইস প্রেসিডেন্ট-২ নির্বাচিত আবু খালেদ মো. বরকতউল্লাহ (২৫৫ ভোট), ভাইস প্রেসিডেন্ট-৩ নির্বাচিত হয়েছেন এ এফ এম ওবায়দুল্লাহ (২৩৪ ভোট), ভাইস প্রেসিডেন্ট (অর্থ) ড. মো. হারুন-অর-রশিদ (২৬২ ভোট) এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) মোহাম্মদ মোরশেদুল হাসান (৩১৭ ভোট)।
এছাড়া পরিচালক নির্বাচিত হয়েছেন মো. লাবিব বিল্লাহ (৩৩৮ ভোট), উম্মে জাহান আরজু (৩০৪ ভোট), হাবিবুর রহমান হাবিব (৩০৪ ভোট), এ জেড এম কামরুদ্দিন (২৯৮ ভোট), ক্যাপ্টেন মো. শাহ আলম (২৯৩ ভোট), মো. খাজা নাজিবুল্লাহ (২৯৩ ভোট), শেখ কামাল (২৯১ ভোট), মো. ইমদাদুল হোসেন সোহেল (২৯০ ভোট), ড. এন জোহা (২৮৯ ভোট), আলহাজ্ব প্রফেসর মো. ফারুক আহমেদ (২৮০ ভোট), তাসনোভা মাহমুদ সালাম (২৭৪ ভোট), মো. জহির আহমেদ (২৬৮ ভোট), মো. জাহিদ হোসেন (২৬৪ ভোট), ইঞ্জি. মো. মোস্তফা কামাল (২৫৮ ভোট), মো. ইমদাদুল হক (২৫০ ভোট), মো. মাহবুবুর রহমান (২৪৭ ভোট), এম ফখরুল ইসলাম (২৪৪ ভোট), ইঞ্জি. মনজুরুল ফরহাদ ফিলিপ (২৪১ ভোট), সুরুজ সরদার (২৩৬ ভোট) এবং আলহাজ্ব গোলাম কিবরিয়া মজুমদার (২২৯ ভোট)।
এছাড়া পরিচালক (চট্টগ্রাম) হিসেবে নির্বাচিত হয়েছেন মিস সারিস্ত বিনতে নূর (৩১৪ ভোট) ও এ এস এম আব্দুল গাফফার মিয়াজী (২৫৩ ভোট)।
গতকাল শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এই নির্বাচনটি বিকেল ঠিক সাড়ে ৪টায় শেষ হয়। 
এবার নির্বাচনে ভোট দেয়ার জন্য ১০টি বুথ ছিল। ভোটার ছিল ৬৭৩ জন কিন্তু ভোট দিয়েছেন ৫৭০ জন। রিহ্যাবের মোট সদস্য এক হাজার ৮০০ জন। কিন্তু নানা কারণে সবাই ভোটার হতে পারেননি অথবা ভোটার হতে দেয়া হয়নি। 
নির্বাচনে চারজন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। তারা হলেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের চেয়ারম্যান ড. এমডি আলী আফজাল, ক্যাপিটাল ডেভেলপমেন্টের এমডি মোকাররম হোসেন, জাপান বাংলাদেশ গার্ডেন সিটির এমডি মো: ওয়াহিদুজ্জামান এবং নগর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি ও সিইও মো: আবুল খায়ের সেলিম।

মন্তব্য করুন