প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
ঈশ্বরদী প্রতিনিধি
ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য, সংস্কৃতি , সাংবাদিকতা, আধ্যাত্মিকতা ও সেবাধর্মী প্রতিষ্ঠান জংশন, ডিডিপি ও গুরুআশ্রমের নিয়মিত আয়োজন কবি কন্ঠে কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান সুরের মেলা ৩৬১ পর্ব, গুনিজন সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন'২৬ রাতে রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে জংশন ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা'র সভাপতিত্বে ও ডিডিপির সাহিত্য বিষয়ক পরিচালক কবি সাধন কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ'অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নোঙর সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, ঈশ্বরদী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, সিঃ সাংবাদিক শহীদুল্লাহ্ খাঁন, বিশ্ব আশেকান মঞ্জিল নূর নবী মওলা পুর দরবার শরীফের পীর কবি শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ মওলাপুরী, এলটি বাংলাদেশের পরিচালক ও মায়ের পরশ স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যাবস্থাপনা পরিচালক কবি জহুরুল ইসলাম জয়, সাপ্তাহিক জনদাবী সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহাম্মেদ, রূপপুর বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওস্তাদ মাসুদ রানা ও সংবর্ধিত অতিথি শেখ ওয়াহেদ আলী সিন্টু।
কবিতাপাঠ করেন কবি শুকুর আল মাহমুদ টুটুল, কবি সাধন কুন্ডু, কবি ওয়াশিম আকরাম টগর, কবি হাফিজুর রহমান মওলাপুরী, কবি সুবল কুমার পাল, কবি জহুরুল ইসলাম জয়, কবি মোন্তাজ আলী, কবি মুনমুন আক্তার, কবি রমজান আলী, কবি এস এম রাজা প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আব্দুর রহিম বকুল ও এস এম রাজা। তবলায় সঙ্গত করেন রনি ও বকুল।
এর আগে সংবর্ধিত অতিথি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াবীদ, ঈশ্বরদীর কৃতি সন্তান শেখ ওয়াহেদ আলী সিন্টুকে উত্তরীয় ও সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রচুর সংখক দর্শক শ্রোতা সাড়ে তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ'অনুষ্ঠান উপভোগ করেন।
মন্তব্য করুন