প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ নুরুল আজিম
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সদ্য সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রামের কৃতি সন্তান সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মো: জকরিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন সরকার।
সাবেক এই চৌকষ সরকারী কর্মকর্তাকে সরকােরের এই গুরুত্বপূর্ন দায়িত্বে নিয়োগ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী ও চট্টগ্রামের অহংকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃততজ্ঞতা জ্ঞাপন করেছেন সমিতির সহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং এই দায়িত্ব পাওয়ায় সমিতির সাবেক চেয়ারম্যান ড. মোঃ জকরিয়া সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
মন্তব্য করুন