প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ১১:০৬ এ এম

অনলাইন সংস্করণ

বিজনেস এলিট ক্লাবের পরিচালক হলেন খালেদ মোশারফ চৌধুরী রানা

নিজস্ব প্রতিবেদক
বিজনেস এলিট ক্লাব লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এফবিসিসিআই নেতা, প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের প্রধান সমন্বয়ক, মার্কেন্টাইল কমিউনিকেশনস'র ব্যবস্থাপনা পরিচালক, ডাচ -বাংলা চেম্বারের সদস্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটির চেয়ারম্যান খালেদ মোশারফ চৌধুরী রানা।
সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবের ব্যাংকোয়েট হলে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এ সময় নতুন কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সভায় ক্লাবের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, সংগঠনের উন্নয়ন এবং কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এজিএমে নবনির্বাচিত প্রেসিডেন্ট হলেন নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সাদী-উজ-জামান। পরিচালকদের মধ্যে - আজিম উদ্দিন আহমেদ, আহসান হাবিব সেতু, সাবিনা ইয়াসমিন, মেরিনা আক্তার, প্রকৌশলী দেবাশীষ বড়ুয়া, কামাল হোসেন পলাশ, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহীন মিঞা শিকদার, রবিন হোসেন, রাসেল আহমেদ এবং খোরশেদ আলম শাহীনকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
ড. সাদী-উজ-জামান উল্লেখ করেছেন, তাদের লক্ষ্য শুধু একটি ক্লাব পরিচালনা করা নয়, বরং দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট নেতাদের জন্য একটি কার্যকর ও প্রভাবশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা। তার ভাষ্য, জ্ঞান, অভিজ্ঞতা ও সুযোগের সমন্বয়ের মাধ্যমে সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখাই হবে ক্লাবের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিজনেস এলিট ক্লাবকে আন্তর্জাতিক মানের একটি অনুকরণীয় সংগঠনে পরিণত করা হবে। এ জন্য তিনি ক্লাবের পরিচালক, সদস্য ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানান।

মন্তব্য করুন