প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১১:৪০ পিএম

অনলাইন সংস্করণ

মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক 
মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্সের দীর্ঘদিনের নানা মুখী  সমস্যা, দুর্বৃত্তদের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সেবীদের অত্যাচার, অগণতান্ত্রিকভাবে মার্কেট দখল, বিভিন্ন অপশক্তির প্রভাব প্রদর্শন এবং আরো অনেক রকম অসহনীয় সমস্যার কথা তুলে ধরেন -  মোতালিব প্লাজা মালিক সমিতির সভাপতি  মাহবুবুর রহমান বাচ্চু। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মাহবুবুর রহমান বাচ্চু ( ১৯ জুন ২০২৬) শুক্রবার সন্ধ্যায় উক্ত মার্কেটের মালিক সমিতির অফিসে  এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন - দীর্ঘদিন যাবত নানা রকম সমস্যার কারণে মার্কেটের সুনাম প্রায়  নষ্ট হয়ে গেছে।  তাই, আমরা দোকান মালিক  সমিতির নেতৃবৃন্দ এবং মার্কেটে ব্যবসায়ী বৃন্দ নতুন করে নির্বাচন দাবি করছি।  সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে যেই  নির্বাচিত হবে  আমরা সবাই তাকেই মেনে নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু  অনির্বাচিত ভাবে আমরা আর মার্কেটের কর্মকাণ্ডকে ব্যাহত করার  জন্য কেউ আর পক্ষপাতিত্ব  করতে রাজি নই। আমরা সকলেই চাই একটি নির্বাচনের মাধ্যমে মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্সের সুনাম  আবার ফিরিয়ে আনতে এবং  এবং মার্কেটের ব্যবসায়ীদের ধারা অতীতের মতো আবার গতিশীল ও বেগবান করতে,  এটাই আমাদের সকলের প্রত্যয় এবং প্রত্যাশা। 
 মার্কেটের সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু আরও বলেন  -  মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্স এর সম্মানিত দোকান মালিকগন আপনারা সবাই  নিশ্চই অবগত আছেন যে, ইতিপূর্বে মার্কেটে অনেকেই নিজেকে সভাপতি, আহ্বায়ক ঘোষনা করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে মার্কেটের ব্যবসায়িক সুনাম নষ্ট ও নিরাপত্তা হুমকিতে ফেলার চেষ্টা করছে। তাহাদের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে মার্কেটের ব্যবসায়িক শৃংখলা সুনাম ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য  মাহবুবুর রহমান বাচ্চু  আরো বলেন -  মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির  সভাপতি হিসাবে গত ০৯/০৬/২০২৬ইং তারিখ মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করি, যাহার রীট পিটিশন নং-৭১৭৭/২০২৬। উক্ত রীট পিটিশনটি মহামান্য হাইকোর্ট আমলে নিয়ে আমাকে আবেদনকারীর নেতৃত্বাধীন মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির  বর্তমান কার্যনির্বাহী কমিটিকে সমিতির স্মারক/গঠনতন্ত্রের ২৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। এবং সংশ্লিষ্ট সকল প্রসাশনকে, উক্ত বিষয়ে সহযোগীতা প্রদান করার নির্দেশ প্রদান করেন। যাহার পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যেই সাধারণ সভা, নির্বাচন কমিশন গঠন ও ভোটার হালনাগাদের ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিশেষে আপনাদের ব্যবসায়িক সাফল্য ও সুস্বাস্থ্য কামনার মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সকল বিষয়ে সহযোগীতা কামনা করছি।

মন্তব্য করুন